আন্তর্জাতিক

অতিবৃষ্টিতে বদলে যাচ্ছে সৌদি আরবের মরুভূমি

সৌদি আরবের মরুভূমিতে নতুন রাস্তা ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিক্রম্য পাহাড়ের মাঝে নির্মিত নতুন রাস্তা, সৌদি আরবের মরুভূমির পরিবর্তিত প্রাকৃতিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে দিন দিন মরুভূমিগুলো সবুজ ঘাসে ভরে যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জন্য এমনটি হচ্ছে। মরুভুমির মাঝে সবুজের খেলা দেখে অবাক সেই অঞ্চলের বাসিন্দারাও।

 

সৌদি আরবের মরুভূমিতে সবুজ পরিবর্তন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মরুভূমি সবুজ ঘাসে ভরে উঠায় পরিবর্তন এসেছে বাস্তুতন্ত্রেও। সাম্প্রতিক সময়ে এই মরুভূমি এলাকায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে। সে কারণে মক্কা এবং মদিনার মাঝে মরুভূমির এই অংশ সবুজ হয়ে উঠেছে।

শুকনো মরুভূমি এলাকা যেখানে মাটি cracked হয়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অতিবৃষ্টিই এর কারণ। এমনিতে এই অঞ্চলে বৃষ্টি হয় না। সেখানে অতিবৃষ্টি হওয়ার জন্যই উলটপুরাণ। বৃষ্টির কারণে ভিজেছে মাটি। আর তাতেই জন্মেছে উদ্ভিদ।

বৃষ্টির পর সৌদি আরবের মরুভূমির দৃশ্য, পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের শেষ দিক থেকেই এই এলাকা এ ভাবে সবুজ হয়ে উঠেছে। নভেম্বরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্ত লাগোয়া আল-জাওয়াফ, হায়েল, আল-কাশিমে তুমুল বৃষ্টি হয়েছিল। সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তার ফলেই বৃদ্ধি পেয়েছিল সবুজ।

 

বৃষ্টির পর সৌদি আরবের মরুভূমিতে সবুজের ছোঁয়া দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষজ্ঞরা জানিয়েছে, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে মরু অঞ্চলে বৃষ্টি হয়েছে। অন্যদিকে ২০২১ সালে প্রশাসন একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মরুভূমিতে বাঁচে এমন ৪৫ কোটি গাছ লাগাবে সৌদি আরব প্রশাসন।

বিষয়:অতিবৃষ্টি মরুভূমি সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…