স্বাস্থ্য

জন্মগত হৃদরোগে আক্রান্ত ১০০ রোগীকে চিকিৎসা খরচ নির্বাহে চেক প্রদান

চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও বক্তারা চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার খরচ নির্বাহে চেক বিতরণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে।

আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স হলে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে আরও ১০০ জন অসহায় রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

প্রথম পর্যায়ে ইতিমধ্যে ১০০ জন রোগী এই সুবিধা পেয়েছেন। ধাপে ধাপে মোট ৫০০ জন রোগী এই সহায়তা পাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মো. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এই মানবিক উদ্যোগকে সরকার কর্তৃক অসহায় শিশুদের জন্য একটি প্রশংসনীয় জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে অভিহিত করা হয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বিষয়:হৃদরোগ হৃদরোগ ইনস্টিটিউট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…