আদালত

আবরার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু

আবরার হত্যার মামলার শুনানিতে আদালত ও আইনজীবীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবরার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য আদালত বসেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের বেঞ্চে এই শুনানি শুরু হয়।

২০২১ সালের ৮ ডিসেম্বর মামলার রায় দেন ঢাকার বিচারিক আদালত। এতে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

সেখান থেকে ডেকে নিয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়:আবরার ফাহাদ শুনানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…