রাজধানীতে শব্দদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী। বিনা কারণে হাইড্রোলিক হর্নের ব্যবহারে সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশু, প্রবীণ ও পথচারীরা। অতিরিক্ত শব্দ দূষণে নানা মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে সারাদেশের মতো রাজধানীতে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন থাকায় বেশকিছু পরিবহনকে শাস্তির আওতায় আনেন ভ্রাম্যমাণ আদালত।






