চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

এম.পলাশ শরীফ এম.পলাশ শরীফ
৩:৪০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, বাগেরহাট, স্বাস্থ্য
A A

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। পরিদর্শনকালে হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়ম বিষয়ে খোঁজ নেন মন্ত্রী। পরে তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন ওয়ার্ড ও দপ্তর ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, ওষুধের মজুত, খাবারের মান, চিকিৎসক সংকট এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। আমরা চাই না কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাক। আমাদের যে সামর্থ্য আছে, তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই।

তিনি আরও জানান, মোরেলগঞ্জের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যাতে এলাকার মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

একই সফরে হাসপাতাল-সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে কয়েকটি অসংগতি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্যমন্ত্রীহাসপাতাল পরিদর্শন
শেয়ারTweetPin

সর্বশেষ

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬

সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব

জুলাই ২৫, ২০২৬

সাত শাখার বিরল নারিকেল গাছ, দেখতে ভিড় করছেন শত শত মানুষ

জুলাই ২৫, ২০২৬

আন্তর্জাতিক দিবসেও বাস্তবায়নের অপেক্ষায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ পরিকল্পনা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT