চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বর সেরার দৌড়ে শামি-হেড-ম্যাক্সওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে এবার বিশ্বকাপ তারকাদের জয়জয়কার। আছেন ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড, স্পিন-অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং রানার্সআপ ভারতের পেসার মোহাম্মদ শামি। মাসসেরার তালিকায় জায়গা পাওয়া কোনো খেলোয়াড়ই বিশ্বআসরে প্রথম থেকে খেলতে পারেননি।

অস্ট্রেলিয়ার ২৯ বর্ষী বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড দীর্ঘসময় হাতের চোটে ভুগে অক্টোবরের শেষদিকে দলে আসেন এসেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন। বিশ্বকাপে ৫ ওয়ানডে খেলে ৪৪ গড়ে ২২০ রান করেন। সেমিফাইনালে ম্যাচসেরা হেড ফাইনালেও খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ম্যান অব দ্য ফাইনাল হয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দ্বিতীয় ইনিংসে রানতাড়ায় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়া ম্যাক্সওয়েল নভেম্বরে তিনটি ওয়ানডে খেলে করেছেন ২০৪ রান, স্ট্রাইকরেট ১৫২.২৩। বিশ্বকাপ শেষে ভারতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টিতে ১১৬ রান করেছেন ডানহাতি ব্যাটার। যার মধ্যে একটি সেঞ্চুরি রয়েছে এবং স্ট্রাইকরেট ২০৭.১৪।

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে না পারলেও স্বরূপে দেখা যায় আফগানিস্তানের বিপক্ষে। ২৯১ রানে ৭ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার জয় অসম্ভব হচ্ছিল। তখন অসম্ভবকে সম্ভব করেন ম্যাক্সওয়েল, ১২৮ বলে ২০১ রানের অসাধারণ এক ইনিংস খেলে আফগানদের কুপোকাত করেন। তার ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়ানদের মধ্যে প্রথম এবং ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম। যা তাকে মাসসেরার দৌড়ে রেখেছে।

বিশ্বকাপে শুরুতে একাদশে জায়গা পাচ্ছিলেন না ৩৩ বর্ষী পেসার মোহাম্মদ শামি। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট সুযোগ করে দেয়। আসরে সর্বাধিক উইকেট শিকারি হয়ে টুর্নামেন্ট শেষ করেন ডানহাতি পেসার। শামি আসরে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন, যার ১৫টি এসেছে নভেম্বরে। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৭ উইকেটও আছে যার মধ্যে। এই ১৫ উইকেটে গড় ১২.০৬ এবং ইকোনোমি ৫.৬৮ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিআফগানিস্তাননিউজিল্যান্ডভারতম্যাক্সওয়েললিড স্পোর্টসশামিসাউথ আফ্রিকাহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT