চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভারতব্যাপী বাংলাদেশি ‘হাওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
পুরনো ছবি

পুরনো ছবি

পশ্চিমবঙ্গের পর এবার ভারতব্যাপী মুক্তি পেলো গেল বছরে মুক্তি পাওয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি শুক্রবার ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পেয়েছে।

এমন খবরই জানিয়েছে ভারতের প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। তাদের ব্যানারেই ভারতে ছবিটি মুক্তি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে সেই খবরটি হাওয়ার অফিশিয়াল পেজেও শেয়ার করা হয়।

এরআগে গেল ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিলো ‘হাওয়া’। শুক্রবার (৬ জানুয়ারি) ‘হাওয়া’ মুক্তি পেয়েছে দিল্লী, হরিয়ানা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে। যদিও গেল মাসে ভারতব্যাপী ৩০ ডিসেম্বর ‘হাওয়া’ মুক্তির ঘোষণা দিয়েছিলো রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

গেল বছর কলকাতায় অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এ দেখানো হয়েছিল ছবিটি। সেসময় ছবিটি দেখতে কলকাতার দর্শকদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। তারইসূত্র ধরে ছবিটি এবার ভারতীয় দর্শকের দোরগোড়ায়।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিন খানমাহমুদ হাসানরিজভী রিজুলিড বিনোদনশরিফুল রাজসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT