চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে বড়পর্দার আলোচিত ‘হাওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
আইস্ক্রিন, বিনোদন
A A

বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করলো চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। আর এই প্লাটফর্মে দর্শক এখন থেকে দেখতে পারবেন গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আইস্ক্রিনের ‘গালা ইভিনিং’ আয়োজনে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এমন ঘোষণা দেন। তিনি বলেন, আজ রাত থেকেই সারা বিশ্বের মানুষ আইস্ক্রিনে ‘হাওয়া’ সহ ‘দামাল’ ও ‘বিউটি সার্কাস’ ছবিগুলো দেখতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন দেশের সব মাধ্যমের তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।

গেল বছরে বাংলাদেশে মুক্তির পর টানা কয়েক মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষস্থান ধরে রাখে ‘হাওয়া’। পরে দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি ভারত সহ বিশ্বের বিভিন্ন শহরে বাংলা ভাষাভাষিদের মাতিয়ে রাখে।

বড়পর্দার পাশাপাশি তখন থেকেই ওটিটির দর্শকরা ‘হাওয়া’র জন্য মুখিয়ে ছিলেন। এবার দর্শকের সেই প্রতীক্ষা ঘুচালো চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আনুষ্ঠানিক যাত্রার শুরুর দিনেই এই প্লাটফর্মে দর্শক ‘হাওয়া’ সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা স্ট্রিমিং করতে পারছেন।

গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ‘হাওয়া’ তৈরি হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনআইস্ক্রিন টেক্সটআইস্ক্রিন সেমিচঞ্চল চৌধুরীচ্যানেল আইনাজিফা তুষিনাসির উদ্দিন খানমেজবাউর রহমান সুমনলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT