চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কনস্টাস মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক টেস্টে জাসপ্রীত বুমরাহকে অবিশ্বাস্যভাবে রুখে দিয়ে আলোচনায় এসেছিলেন স্যাম কনস্টাস। বছরের শুরুতে হয়ে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির অন্যতম চমক ছিলেন তরুণ অজি ওপেনার। সিরিজে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন। আগামী বছরের জন্য অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৫-২৬ মৌসুমের জন্য ২৩ সদস্যের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। যেখানে কনস্টাসসহ আছেন নতুন তিন মুখ। অপর দুজন ম্যাথু কুহনেম্যান ও বিউ ওয়েবস্টার।

ভারতের বিপক্ষে অভিষেক ইনিংসে আলো ছড়িয়েছিলেন কনস্টাস। তার আক্রমণাত্মক ৬০ রানের ইনিংস ঘুরিয়ে দিয়েছিল সিরিজের গতিপথ। বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা বুমরাহকে একের পর এক চার-ছক্কা মেরেছিলেন ১৯ বর্ষী তারকা। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে যারা: জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকনস্টাসকামিন্সজাম্পাভারতম্যাক্সওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT