চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবে কদরে মসজিদে যাওয়া হলো না হাসানের, রড মাথায় পড়ে মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

শবে কদর উপলক্ষে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের রড মাথায় পড়ে মো. হাসান (৪৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিংয়ের সামনে ঘটে এ ঘটনা।

জানা যায়, হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। তিনি সাত মসজিদ এলাকায় ভাড়া থাকতেন। হাসান বায়োফার্মা লিমিটেড কোম্পানির প্রধান কার্যালয়ে সাপ্লাই চেইন বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন।

প্রতিবেশী শফিউর রহমান জানান, রাতে ওই ব্যক্তি নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদপুর মসজিদ হাউজিংয়ের নির্মানাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ৮০ জন লোক মিলে জমি কিনে ভবন তৈরির কাজ করছেন। শনিবার রাতে নামাজ পড়তে যাওয়ার সময় ভবনের একাংশ ভেঙে হাসান নামে এক ব্যক্তির মাথায় পড়লে তিনি মারা যান। মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা মেডিকেল কলেজনির্মাণাধীন ভবনমো. হাসানরড় মাথায় পড়ে ‍মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT