ক্রিকেট

হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের প্রথম কোন পেসারের কীর্তি

হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের প্রথম কোন পেসারের কীর্তি

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনে দারুণ কীর্তি গড়েন ২৬ বর্ষী ডানহাতি তারকা। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন হাসান। 

তৃতীয় দিনের সকালে প্রথম সেশনের ৮৩তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে প্রথমে বোল্ড করেন ইসমত আলমকে। চতুর্থ বলে কায়েস আহমেদকে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন।

পঞ্চম ও হ্যাটট্রিক বলে ব্যাটে আসেন জিয়াউর রহমান। হাসানের বল ঠেকাতে গিয়ে প্যাডে লাগান তিনি। বাংলাদেশের জোড়াল আবেদনে সাড়া দেননি আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার। কিছুটা আলোচনার ভিত্তিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন।

রিভিউয়ে দেখা যায় বল স্টাম্পে আঘাত করছে। তখন সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় আম্পায়ারকে। হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন হাসান, আনন্দে মেতে উঠে বাংলাদেশ দল।

টেস্টে বাংলাদেশকে প্রথম হ্যাটট্রিকের স্বাদ দিয়েছিলেন লেগ স্পিনার অলক কাপালি। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে। দ্বিতীয় হ্যাটট্রিক এনে দেন অফস্পিনার সোহাগ গাজী, নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২০১৩ সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। হাসান মাহমুদ টাইগারদের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্ট হ্যাটট্রিকের দেখা পেলেন আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলতি টেস্টে।

বিষয়:অলক আফগানিস্তান নিউজিল্যান্ড পাকিস্তান বাংলাদেশ সোহাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…