ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পারের কাছে। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সাথে সংঘর্ষের পর মাটিতে লুটিয়ে পড়েন রোমেরো। ২৭ বর্ষী তারকা তাৎক্ষণিক মাঠ ছেড়ে যান। এবার তার মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কা জেগেছে। এমনকি বিশ্বকাপও শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপজয়ী রোমেরোর।
ম্যাচ ছেড়ে যাওয়ার পর প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে হাটুর লিগামেন্টের চোটে পড়েছেন রোমেরো। ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরিভালো জানাচ্ছেন, আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার রোমেরোকে পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তার মানে মৌসুমের বাকি ম্যাচগুলোতে তাকে আর পাবে না টটেনহ্যাম।
চোটের কারণে রোমেরোর বিশ্বকাপ অনেকটা ঝুলে গেছে, জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রায় দুই মাস পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার দলে জায়গা পেতে রোমেরোকে বেশ কাঠখড় পোড়াতে হবে।
রোমেরোর সুযোগ থাকবে বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট করে দলে ফেরার। তবে তার দল টটেনহ্যাম অধিনায়কের অভাব অনুভব করবে। কারণ দলটি ইতিমধ্যে অবনমন শঙ্কার মধ্যে আছে। সবশেষ ম্যাচ হেরে টেবিলের ১৮তম স্থানে আছে নতুন কোচ রবার্তো ডি জার্বির শিষ্যরা।

