ক্রিকেট

বিশ্বরেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির কোন ‘মূল্য নেই’

ওয়ানডেতে ১১৪ বলে ২০০ করে হারের পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক

বিশ্বরেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির কোন ‘মূল্য নেই’

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাটে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হ্যারি ব্রুক। ১১৪ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। ৫৬ বছরের ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবলের বিশ্বরেকর্ড এটি। ইংলিশদের মধ্যে প্রথম দুইশর মাইলফলক। এতসব কৃতিত্বের পরও ব্রুক বলছেন, এটির কোন মূল আর নেই।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে টসে জিতে আগে বলের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্রুকের ১১৬ বলে ২০২ রানের ইনিংসে ভর করে ৪২৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ১ বল ও ২ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় শ্রীলঙ্কা, ৮ উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ৪৩০ রান করে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশা ব্যক্ত করেন ব্রুক।

‘অবিশ্বাস্য এক ক্রিকেট ম্যাচ, উভয় দলই অসাধারণ খেলেছে। শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো খেলেছে। ৪০০ রান তাড়া করতে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে তারা। ব্যক্তিগতভাবে আমার ইনিংসটি ভালো ছিল ঠিকই, কিন্তু দল হেরে যাওয়ায় আমার কাছে এর কোন মূল্যই নেই। আমাদের এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। পরের কয়েকটি ম্যাচে সুযোগ রয়েছে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করার।’

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের অন্য দলটি পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে রোববার মাঠে নামবে ইংলিশরা।

বিষয়:ইংল্যান্ড রাওয়ালপিন্ডি শ্রীলঙ্কা হ্যারি ব্রুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…