চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখে আঘাত পেয়ে হাসপাতালে মেলবোর্নের উইকেটরক্ষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অনুশীলনের সময় থুতনিতে আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টারসের উইকেটরক্ষক স্যাম হার্পার। আঘাতের প্রাথমিক ধাক্কায় অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তবে ২৭ বর্ষী এ অস্ট্রেলিয়ানের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তিনি সচেতন রয়েছেন। 

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবারের সিডনি সিক্সার্সের ম্যাচের জন্য দলের সাথে অনুশীলন করছিলেন হার্পার। এ সময় নেটে ব্যাট করার সময় আঘাত পান ডানহাতি এ ব্যাটার।

ব্যাটিং করার সময় ক্রস ব্যাটে একটি শট খেলার সময় বল হেলমেটের গ্রিল ভেদ করে থুতনিতে আঘাত করে। এ আঘাতে তার গলা এবং আশেপাশের বিভিন্ন জায়গায় কেঁটে যায়। সাথে সাথেই স্টারসের মেডিকেল টিম রক্তপাত বন্ধের চেষ্টা করে।

অ্যাম্বুলেন্স আসার পর হার্পারকে পরবর্তী চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি হাসপাতালে থাকবেন এবং সেখানে তার বিভিন্ন ধরণের স্ক্যান করা হবে। এ ঘটনার পর স্টারসের অনুশীলন বন্ধ করা হয়।

হার্পারের অবস্থার উপর ভিত্তি করে কনকাশন করা হবে। এর আগেও কনকাশনে ভুগেছিলেন এ উইকেটকিপার। ২০২০ সালের জানুয়ারিতে হোবাট হ্যারিকেনের বিপক্ষে ম্যাচের সময় পেসার নাথান এলিসের সাথে সংঘর্ষে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এ ব্যাটারকে। ২০১৭ সালে শেফিল্ড শিল্ডে কিপিং করার সময় ব্যাটের আঘাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াএলিসমেলবোর্নলিড স্পোর্টসশেফিল্ডসিডনিহার্পারহোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: জন্তর-মন্তরে অব্যাহত ককরোচ পার্টির ধর্মঘট

জুন ২২, ২০২৬

সত্যিই কি ‘ব্রেকিং ব্যাড’ তারকা ইসলাম গ্রহণ করেছেন?

জুন ২২, ২০২৬

ইরানকে বিশ্বকাপে টিকিয়ে রাখা গোলরক্ষক আলিরেজার আছে দুটি গিনেস রেকর্ডও

জুন ২২, ২০২৬

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনা!

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT