চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে পা রাখছেন হারনাজ, সঙ্গী হচ্ছেন টাইগার শ্রফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
হারনাজ ও টাইগার শ্রফের ছবি, বলিউডে পা রাখছেন হারনাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌন্দর্য প্রতিযোগিতায় সফল হয়ে অতীতে বলিউডে পা রেখেছেন একাধিক নায়িকা। যেই তালিকায় রয়েছেন জুহি চাওলা থেকে শুরু করে সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়ার মত তাবড় তাবড় সব নায়িকা। সেখানেই এবার নাম লেখাতে প্রাক্তন বিশ্বসুন্দরী হারনাজ সান্ধু। হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

টাইগার শ্রফের ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বের জন্য অভিনেত্রী বাছাই চলছে। বৃহস্পতিবার নির্মাতারা জানিয়েছেন, এই ছবির মাধ্যমেই বলিউড অভিষেক হবে হারনাজের।

সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই হারনাজ বলিউডে পা রাখতে ইচ্ছুক ছিলেন। তবে সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন। সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির প্রযোজনা করছেন। আগামী দিনে বলিউডে হারনাজের দৌড় লম্বা হতে চলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ।

‘বাঘি ৪’এ টাইগার ছাড়াও রয়েছেন সোনম বাজওয়া এবং সঞ্জয় দত্ত। সঞ্জয় ছবিতে খলচরিত্রে রয়েছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবিতে তার প্রথম ঝলক।

অন্যদিকে ছবির জন্য টাইগারও তার প্রস্তুতি শুরু করেছেন। পেশিবহুল শরীরের পাশাপাশি ছোট চুল এবং একগাল দাড়িতে তার লুক আকর্ষণীয়। খুব শিগগিরি ছবির শুটিং শুরু হবে। নির্মাতারা জানিয়েছেন আগামী বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে ‘বাঘি ৪’।

২০১৬ সালে মুক্তি পায় ‘বাঘি’ সিরিজ়ের প্রথম পর্ব। এই ছবির মাধ্যমেই ‘অ্যাকশন হিরো’ হিসেবে বলিউডে নিজের অবস্থান স্পষ্ট করেন টাইগার। যার পর ২০১৮ এবং ২০২০ সালে মুক্তি পায় যথাক্রমে ‘বাঘি ২’ এবং ‘বাঘি ৩’। ছবিগুলি দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। চতুর্থ পর্ব দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা সেটাই দেখার।- টাইমস অব ইন্ডিয়া 

ট্যাগ: বলিউডসিনেমাহারনাজ সান্ধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তীব্র শীতে স্থবির তেঁতুলিয়ার জনজীবন

পরবর্তী

২০৩২ ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট?

পরবর্তী
International Cricket Council logo at a cricket stadium during sunset. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩২ ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট?

সয়াবিন তেলের বোতল ও ভাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট

সর্বশেষ

ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT