চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ববিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০২২
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ববিতা। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন এই অভিনেত্রী ৩০ জুলাই পা রাখলেন ৬৯ বছরে। জন্মদিনে বাংলার অগনিত সিনেমা প্রেমী মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

কিংবদন্তী এই অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে চ্যানেল আই পরিবার। চ্যানেল আইয়ের সাথে ঢাকাই চলচ্চিত্রের তুখোড় এই অভিনেত্রীর সম্পর্কটা বহু পুরনো। ইমপ্রেস টেলিফিল্মের বেশকিছু ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। এমনকি বছর কয়েক আগে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ একটি পর্বে অন্য এক ববিতাকে আবিস্কার করেছেন দর্শক।

ববিতার পুরো নাম ফরিদা আক্তার ১৯৫৩ সালের ৩০ জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন ববিতা। চলচ্চিত্রে তার শুরুটা হয়েছিল গত শতকের ষাটের দশকের শেষ দিকে। নায়িকা হিসেবে ববিতার যথার্থ উত্থান ঘটে ১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ ছবির মাধ্যমে।

১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ববিতা শতাধিক ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছবি হলো—পিচঢালা পথ (১৯৭০), স্বরলিপি (১৯৭০), অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২), ধীরে বহে মেঘনা (১৯৭৩), আবার তোরা মানুষ হ (১৯৭৩), অশনি সঙ্কেত (১৯৭৩), বাঁদী থেকে বেগম (১৯৭৫), লাঠিয়াল (১৯৭৫), নয়নমণি (১৯৭৬), অনন্ত প্রেম (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯), এতিম (১৯৮০), দূর দেশ (১৯৮১), লাইলী মজনু (১৯৮৩), তিনকন্যা (১৯৮৫), রামের সুমতি (১৯৮৫), চণ্ডিদাস ও রজকিনী (১৯৮৭), বিরহব্যথা (১৯৮৯), বিরাজ বৌ (১৯৮৯) প্রভৃতি।

তিনি সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশনি সংকেতনায়িকাববিতালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT