টাঙ্গাইল

টাঙ্গাইলে কবরস্থানে যুবকের ঝুলন্ত মরদেহ

টাঙ্গাইলে কবরস্থানে যুবকের ঝুলন্ত মরদেহের খবরের জন্য জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কবরস্থানে যুবকের ঝুলন্ত মরদেহের ঘটনায় মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোহেল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে কবরস্থানের একটি আম গাছ থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার উপজেলার অলোয়া ইউনিয়নের চর অলোয়া কবরস্থান থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন কিছুটা ভারসাম্যহীন ছিল।  মাঝে মধ্যে ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে গোবিন্দাসী স্কুলরোড মসজিদের পাশে একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। মঙ্গলবার ভোররাতে ঘুম থেকে ওঠে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। এরপর সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানে ইসমাইলের মরদেহ ঝুলতে দেখেন। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরাদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

বিষয়:কবরস্থান টাঙ্গাইল মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…