শিক্ষা

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হাসিমুখে ছবি তুলছে, সবুজ গাছপালা পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর পুরাণ ঢাকার একটি ছাত্রী মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সাবরিনা রহমান শাম্মী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার সহপাঠীরা জানান, তার আত্মহত্যার কারণ আমরা জানি না। তবে সে সুইসাইড নোট লিখে গেছে। সুইসাইড নোটটি পুলিশের কাছে রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহান জামান দুঃখ প্রকাশ করে বলেন, আমরা সমাজবিজ্ঞান পরিবার আজ শোকাহত। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

তিনি জানান, শিক্ষার্থীর পরিবারের সঙ্গে এখনো ভালোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে তার চাচা জানিয়েছেন যে পরিবার ময়নাতদন্ত করাতে চান না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, ভোর পাঁচটায় তিনি ঘটনাটি শোনার পরপরই সূত্রাপুর থানায় যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং কোনো অপরাধী থাকলে তার বিচার নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের কেউ মামলা করতে আগ্রহী নয় বলে তিনি জানান।

বিষয়:আত্মহত্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঝুলন্ত মরদেহ উদ্ধার শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…