চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:৫৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
মৃতদেহের ছবি, মৃতদেহের পা ও পিঠ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামা উপজেলায় শয়নকক্ষ থেকে একই র‌শিতে মা–মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মরদেহ দু’টির পাশ থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তাতে লিখা রয়েছে ‘মৃত্যুর জন্য কেউ দা‌য়ী নয়।’

বুধবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরা‌জি যু‌গিরঘোপা গ্রামের বেনুপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ দু’টি পুলিশ উদ্ধার করেছে।

মৃতরা হলেন, সুজাতা রানী রায় (২৪) ও তার মেয়ে নীলা‌দ্রি রানী রায় (৬)। সুজাতা ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী ও পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ঝাউপাড়ার অমিত‍্য রায়ের মেয়ে। তি‌নি পাকেররহাট সরকা‌রি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সুজাতার স্বামী ভক্ত রায় পেশায় দ‌রজি। স্ত্রী-সন্তানের মৃত্যুর পর তিনি আত্মগোপনে রয়েছেন।

Banglabid

পু‌লিশ পরিবারের বরাত দিয়ে জানায়, ২০১৮ সালে সুজাতা ও ভক্ত রায়ের বিয়ে হয়। বা‌ড়িতে সুজাতা প্রতিদিন সন্ধ্যায় পূজা করতেন। বুধবার সন্ধ্যায় বাতি না দেওয়া এবং পূজা করতে না দেখে তার দেবরের বউ চন্দনা খোঁজ করতে যায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পায় চন্দনা। পরে তিনি আলো জ্বালিয়ে ঘরের চালে একই র‌শিতে মা-‌মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। চন্দনার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন।

এটি প‌রিক‌ল্পিত হত্যাকাণ্ড বলে দা‌বি করছেন সুজাতার ভাই মিঠুন রায়। তিনি জানান, জানতে পেরে আমরা ঘটনাস্থলে রাতেই পৌঁছাই। তাদের পরিবারে সব সময় ঝগড়া ও অশান্তি লেগেই ছিল। আমাদের কাছে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর বিচার চাই।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, একই র‌শিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মে‌ডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়‌নি। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে সুজাতার স্বামী ভক্ত রায়। আমরা তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

পরবর্তী

ডাকাতদের জিম্মি থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার, আটক ৩

পরবর্তী
ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাতদের জিম্মি থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার, আটক ৩

বাংলাদেশ সেনাবাহিনী লোগো, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই অভ্যুত্থান: চ্যারিটি কনসার্টে সহায়তা করছে সেনাবাহিনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT