রাজনীতি

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সমাবেশে মির্জা ফখরুল ভাষণ দিচ্ছেন, পাশে অন্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেন। অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম জংশন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে বলব, আপনারা এমন কোন কথা বলবেন না যাতে জাতির ঐক্য নষ্ট হয়। এই মুহূর্তে দেশে ঐক্যের বড় প্রয়োজন। এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। অত্যাচার করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিন্তু হাসিনা ভারতে গিয়ে দিল্লিতে বসেও ষড়যন্ত্র করছে। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী। কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু, এটা ভুল। তারা শুধু আওয়ামী লীগকে বন্ধু ভাবলে বাংলাদেশের মানুষকে কখনও পাশে পাবে না।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…