বাংলাদেশের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই দেশের ফুটবল সমর্থকদের মন কেড়েছেন হামজা দেওয়ান চৌধুরী। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। লাল-সবুজদের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে এক মাইলফলক স্পর্শ করেছেন ২৭ বর্ষী এই ফরোয়ার্ড। ফেসবুকে তার অনুসারী সংখ্যা এখন এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।
ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’
হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা নয়। গত বছরের অক্টোবরে তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না। তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা।







