ফুটবল

দেশের ফুটবলকে সমৃদ্ধ করবেন হামজা

বলছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশ ফুটবল উন্নয়নে হামজা, দেশের ফুটবলকে সমৃদ্ধ করবেন হামজা. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজা বাংলাদেশের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান, তিনি বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লাল-সবুজের জার্সিতে খেলতে আরও একধাপ এগোলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। গত শুক্রবার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার। তাকে পেতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ছাড়পত্রের জন্য চিঠিও পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইউরোপের অন্যতম সেরা লিগের এ খেলোয়াড় দেশের ফুটবলকে আরও সমৃদ্ধ করবেন, বলছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা।

হামজাকে নিয়ে ৩৯ বর্ষী স্পেনিয়ার্ড কোচ ক্যাবরেরা বলেছেন, ‘বাংলাদেশের জন্য দারুণ হবে বিষয়টি। তিনি অত্যন্ত ভালো মানের খেলোয়াড়, শুধু খেলার মাঠ নয়, মাঠের বাইরেও অনেককিছু শেখার আছে তার কাছ থেকে। তাকে পেলে বাংলাদেশ দল আরও বেশি সমৃদ্ধ হবে। আশা করছি খুব দ্রুতই তাকে আমরা পাবো।’

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা লাল-সবুজের জার্সিতে খেলবেন বলে আশা করা হচ্ছে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন, সময় স্বল্পতার কারণে সেপ্টেম্বরে না হলেও নভেম্বরের উইন্ডোতে হামজাকে দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে।

বিষয়:ক্যাবরেরা বাফুফে লেস্টার সিটি হামজা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…