চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ জার্সিতে অভিষেকে গর্বিত হামজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের জার্সিতে অভিষেকে গর্বিত হামজা ফুটবল ম্যাচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে মাতিয়ে রেখেছিলেন ম্যাচ। প্রতিপক্ষ খেলোয়াড় আক্রমণে দেখলেই ঝাঁপিয়ে পড়েছেন দলকে রক্ষা করতে। এমন অভিষেকের পর হামজা গর্বিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের পর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বেশকিছু ছবি পোস্ট করেছেন হামজা। ২৭ বর্ষী তারকা লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হওয়ায় গর্বিত। দারুণ লড়াই করে ম্যাচ ড্র হয়েছে। দলকে নিয়ে আমি দারুণ গর্বিত এবং ম্যাচ থেকে আমরা অনেককিছু পেয়েছি।’

হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরাও। ম্যাচের পর বলেছেন, ‘হামজা অত্যন্ত বড় মাপের মানুষ ও খেলোয়াড়। আজ প্রথম ম্যাচেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল শিলংয়ে ম্যাচ দেখেছেন। হামজার পারফরম্যান্স তার ভালো লেগেছে। বলেছেন, ‘ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেয়েছি আমরা। হামজাসহ গোটা দলই ভালো খেলেছে।’

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের হামজা বলেছেন, ‘আমরা কিছু মিস করেছি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়। ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাবিথবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT