চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দফায় ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

হামাসের বন্দিদশা থেকে দ্বিতীয় দফায় মুক্তি দেয়া হয়েছে ১৩ জন ইসরায়েলি এবং চারজন থাই নাগরিককে। রোববার (২৬ নভেম্বর) তারা ইসরায়েলে পৌঁছেছে।

সংবাদমাধম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কাতার এবং মিশরের মধ্যস্থতার মাধ্যমে চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে মোট ৫০ জন ইসরায়েলি এবং ১৫০ জন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে।

শনিবার (২৫ নভেম্বর) গভীর রাতে হামাস বন্দিদের ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এরপর জিম্মিদের রাফাহ বর্ডার ক্রসিংয়ের মিশরীয় দিকে যেতে দেখা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তি পাওয়া ১৩ ইসরায়েলির মধ্যে ছয়জন নারী এবং সাতজন শিশু ও কিশোর আছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, মুক্ত জিম্মিরা ইসরায়েলের পথে রয়েছে, যেখানে তারা তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হবে।

Reneta

ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে, ইসরায়েলি কারাগার থেকে ৩৩ জন শিশুসহ ৩৯ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে মুক্তি দেয়া হয়েছে।

আল জাজিরা টিভি, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেতুনিয়া শহরে যাওয়ার পথে ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বিপুল সংখ্যক উল্লাসী ফিলিস্তিনি বন্দিকে বহনকারী একটি রেড ক্রস বাসের লাইভ ফুটেজ প্রচার করেছে।

একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, হামাস-ইসরায়েলের সাথে সম্মত হওয়া চার দিনের যুদ্ধবিরতি অব্যাহত রাখবে। গত ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে তাণ্ডব চালানোর পর থেকে যুদ্ধে প্রথম বিরতি এটি।

সেই হামলার জবাবে ইসরায়েল গাজা পরিচালনাকারী হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়ে, ছিটমহলে বোমা ও শেল বর্ষণ এবং উত্তরে স্থল আক্রমণ শুরু করে। গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ১৪ হাজার ৮০০ জন যাদের মধ্যে প্রায় ৪০ শতাংশ শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া ৩৯ জন ফিলিস্তিনি নারী ও যুবকের বিনিময়ে, শনিবার হামাস কর্তৃক শিশু ও বৃদ্ধসহ আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৭ জনইসরায়েলজিম্মিদ্বিতীয় দফামুক্তহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT