আন্তর্জাতিক

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

প্রতিবাদী হামাস নেতা মুখোশ পরে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাস নেতা মুখোশ পরে প্রেস ব্রিফিংয়ে অংশ নিচ্ছেন, পেছনে সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিসরের এক কর্মকর্তা জানিয়েছেন, হামাস ইসরায়েলের দেওয়া দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবটিতে বন্দী বিনিময়ের কথাও উল্লেখ ছিল।

দ্যা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ওই কর্মকর্তা বলেন, প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকা ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন হামাসের নেতারা। হামাস জানিয়েছে, ইসরায়েল ওই অঞ্চল থেকে সম্পূর্ণভাবে
তাদের সৈন্য প্রত্যাহার করে নিলে তবেই ফিলিস্তিনিদের ওই অঞ্চলে ফিরে যেতে দেওয়া হবে।

ইসরায়েলের প্রস্তাবের অধীনে, ইয়াহিয়া সিনওয়ারসহ গাজার অন্যান্য শীর্ষস্থানীয় হামাস নেতাদের অন্য দেশে স্থানান্তরিত হওয়ার অনুমতি দেওয়া হত।

কর্মকর্তা বলেছেন, মিশর এবং কাতার সংঘাত বন্ধের চেষ্টা করতে বেশ কিছু প্রস্তাব তৈরি করছে। প্রস্তাবে যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি এবং ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত সমাধানের বিষয় যুক্ত আছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। এমতাবস্থায় সংঘাত বন্ধে ইসরায়েলকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ।

বিষয়:ইসরায়েল গাজা ফিলিস্তিনি যুদ্ধবিরতি হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…