ফিলিস্তিনিদের উদ্দেশে ঈদুল ফিতরের বার্তা দিয়েছে দেশটির অধিকৃত গাজা উপত্যকার শাসনকারী স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
আজ (১০ এপ্রিল) বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ঈদুল ফিতরের আগে একটি টেলিগ্রাম বিবৃতিতে হামাস গাজায় অবস্থানরত ফিলিস্তিনিদের তাদের শক্তি এবং অবিচলতার জন্য অভিনন্দন জানিয়েছে।
তারা জানায়, আমরা ঈদুল ফিতরের আগমন উপলক্ষে আরব এবং ইসলামিক দেশগুলোকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি ফিলিস্তিনিদের জন্য এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে প্রকৃত সমর্থন বাড়তে থাকবে।
তারা আরও জানায়, আমরা নিশ্চিত করছি যে আমাদের জনগণ পশ্চিম তীরে, জেরুজালেমে, অধিকৃত ফিলিস্তিনে এবং সারা বিশ্বের বাস্তুচ্যুতি শিবিরে বা গাজায় যে যেখানে আছেন, তারা আমাদের সাথেই আছেন।







