আন্তর্জাতিক

এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল, মধ্যস্থতাকারী দেশগুলোর দৃষ্টি আকর্ষণ হামাসের

Construction machinery amidst destruction in a disaster zone. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বন্দীদের মরদেহ খোঁজা হয়। গাজা উপত্যকা। ফাইল ফটো

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে হামাস। কারণ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

শনিবার (১৮ অক্টোবর)  সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানান, গাজার জেইতুন এলাকায় একই পরিবারের ১১ জনকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে যুদ্ধবিরতি বাস্তবায়িত করতে চুক্তির অবশিষ্ট ধারা অনুযায়ী, বিশেষ করে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা, রাফাহ ক্রসিংয়ের উভয়দিক খুলে দেওয়া, জরুরি ভিত্তিতে ফিলিস্তিনিদের জন্য বাড়িঘর, স্কুল, হাসপাতাল পুনর্নির্মাণের ব্যবস্থার আহ্বান জানায়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া চুক্তিটি স্থায়ী শান্তির পথ তৈরি করবে, সে লক্ষ্যে তার সরকার কাজ করে যাচ্ছে। এরমধ্যেই চুক্তি অনুযায়ী এক ইসরাইলি বন্দীর মরদেহ রেডক্রসের মাধ্যমে ফেরত দিয়েছে হামাস।

এদিকে, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে সিভিল ডিফেন্স কর্মীরা। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরাইলের টানা হামলার পর এখনও প্রায় ১০ হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয়:ইসরায়েল যুদ্ধবিরতি হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…