আন্তর্জাতিক

মানুষের মগজ ধোলাই করেছে হামাস: সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত

একজন পুরুষ অফিসার বসে আছেন, পটভূমিতে ছবি ও প্রতিরক্ষা সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ অফিসার অফিসে বসে আছেন, পটভূমিতে ছবি ও প্রতিরক্ষা সামগ্রী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হামাস একটি ‘মৌলবাদী গোষ্ঠী’ উল্লেখ করে ভারতে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত রন মালকা বলেছেন, ‘হামাস মানুষের মগজ ধোলাই করেছে। এরা গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জিম্মি করে রেখেছে এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাবেক রাষ্ট্রদূত রন মালকা বলেন, ‘ভুল করবেন না। হামাস ফিলিস্তিনি নয়, এরা মুসলিমও নয়। তারা ব্রেন-ওয়াশ করা মানুষ। শুধুমাত্র ব্রেন-ওয়াশ করা লোকেরাই এই ধরনের কাজ করতে পারে।’

তিনি আরও বলেন, ইসরায়েলের আক্রমণ হামাসের আক্রমণের বিরুদ্ধে। ইসরায়েলের উদ্দেশ্য, হামাসের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে নির্মূল করা।

ইসরায়েল সরকারের একটি উক্তি দিয়ে রন মালকা বলেন, শিশুদের কাছে এবং পৃথিবীর বুক থেকে হামাসকে নিশ্চিহ্ন করা হবে। আমাদের যা যা প্রয়োজন, তাই করব। তাদের নির্মূল করা উচিত। তারা মানবতার অংশ হওয়া উচিত নয়।

ইসরায়েলের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, তারা একটি আলাদা সংগঠন এবং একটি সন্ত্রাসী সংগঠন।

বিষয়:ইসরাইল-ফিলিস্তিনি ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ হামাস কি?

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…