চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনী নিহত, আহত শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংঘর্ষের দৃশ্য, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের একাধিক সদস্য ও জ্যেষ্ঠ নাগরিকও রয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরায়েলি সৈন্যদের অভিযানে শতাধিক আহত হয়েছেন; যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

Banglabid

বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে কথিত অভিযান পরিচালনা করে ইসরায়েলি সেনারা। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। তখন তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়।

ইসরায়েলি সৈন্যদের এই সহিংস অভিযানের প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন তল্লাশি চৌকিতে বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের দখলকৃত বিভিন্ন এলাকায় ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে। গত বছর থেকে ফিলিস্তিনিদের ওপর হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ২০২২ সালে ইসরায়েলি দখলদারদের হাতে শুধু পূর্ব জেরুজালেমেই প্রাণ হারান ১৭১ জন ফিলিস্তিনি। ২০০৬ সালের পর যা ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইল-ফিলিস্তিনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনই কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন হাথুরুসিংহে

পরবর্তী

কানাডার এডমন্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

পরবর্তী
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন ও এডমন্টনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার এডমন্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়নের জন্য কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মানুষ এখন সত্যিকারের উন্নয়ন চায়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT