চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১০:১২ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের একটি বদ্ধ ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুল্লী থানাধীন এই গ্রামে তাদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

​মৃতরা হলেন- মাদারগঞ্জ গ্রামের শর্মিলা রানী (৪৫) এবং তার মেয়ে শাপল রানী (১৮)। শর্মিলা দেবীর স্বামী জগদীশ চন্দ্র রায় দ্বিতীয় সংসারে থাকেন বলে জানা গেছে।

প্রতিবেশী ননী চন্দ্র জানান, শর্মিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়ে শাপলকে নিয়ে ওই বাড়িতে একাই থাকতেন। ঘটনার দিন বিকেলে এনজিওর একজন মাঠকর্মী তাদের খোঁজ নিতে এসে কোন সাড়াশব্দ না পেয়ে ফিরে যান। এর কিছুক্ষণ পর ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়।

​আরেক প্রতিবেশী পুষ্পা রাণী বলেন, ‘আমরা সকালে কাজে যাই, সন্ধ্যায় ফিরি। গত কয়েক দিন তাদের বাইরে দেখিনি। বাড়ি এসে শুনি ঘরের ভেতরে তারা মারা গেছেন এবং দুর্গন্ধ বের হচ্ছে।’

​খবর পেয়ে ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, তারা এসে দেখেন ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। দরজা স্পর্শ করার পর সেখানে বৈদ্যুতিক সংযোগ পাওয়া যায়।

Reneta

​এসআই দীন মোহাম্মদ প্রাথমিকভাবে ধারণা করছেন যে, শর্টসার্কিটের কারণে তাদের মৃত্যু ঘটতে পারে।

তিনি বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্ধগলিত মরদেহ উদ্ধারআউলিয়াপুর ইউনিয়নশর্টসার্কিট
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে

মে ৪, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু

মে ৪, ২০২৬

রাজধানীতে বজ্রবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আভাস

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, ফল ঘোষণার অপেক্ষা

মে ৪, ২০২৬

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT