চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৫:৪৮ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৫০১)। একই দিনে হজযাত্রী বহনকারী সৌদি এয়ারলাইন্স ফ্লাইন্যাস এর আরও দুটি ফ্লাইট জেদ্দা এবং মদিনায় পৌঁছেছে।

মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে ৪১৪ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে গিয়ে পৌঁছায়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

এ সময় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ ইমিগ্রেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশের রাষ্ট্রদূত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রথম হজ ফ্লাইটফ্লাইটহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমতে পারে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT