বাংলাদেশ

হজযাত্রীদের ভিসা বাতিলের সুযোগ

মক্কায় হজের জন্য মুসল্লিদের সমাগম, পবিত্র কাবা শরিফের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কায় হজের জন্য মুসল্লিদের সমাগম, পবিত্র কাবা শরিফের সামনে মুসল্লিরা প্রার্থনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৫ সালের হজে অংশগ্রহণকারী কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে, তা এখন সৌদি ই-হজ সিস্টেমের মাধ্যমে করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক অবহিতকরণ পত্রে জানানো হয়, সৌদি ই-হজ সিস্টেমে হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। ফলে প্রয়োজন হলে এ অপশন ব্যবহার করে কোনো হজযাত্রীর ভিসা বাতিল করা যাবে।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা বাতিলের ক্ষেত্রে ওই হজযাত্রীর নিকট থেকে ইতিমধ্যে জমা দেওয়া ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ ৩৬০ সৌদি রিয়ালের সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়, বিষয়টি হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য জানানো হলো।

বিষয়:ভিসা বাতিল হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…