চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা-১১ আসনে জামায়াত সমর্থিত জোটের এক নির্বাচনী সমাবেশে শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে এক নারী বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। ঘটনার পর শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আপত্তি জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সমাবেশে বক্তব্য দেওয়া ওই নারী হাদির পরিবারের কেউ নন এবং তিনি ‘ভুয়া।

রাবেয়া ইসলাম শম্পা পোস্টে উল্লেখ করেন, শহীদ শরীফ ওসমান হাদি জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না ও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

পোস্টে তিনি আশা প্রকাশ করে বলেন, কোনো রাজনৈতিক দল যেন নিজস্ব স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করে। তবে তার আদর্শ অনুসরণে কারও কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।

রাবেয়া ইসলাম শম্পা আরও অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো যাচাই না করেই দলের স্বার্থে যে কাউকে হাদির পরিবারের সদস্য হিসেবে উপস্থাপন করছে, যা বিভ্রান্তিকর।

তিনি বলেন, ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ বরাবরই বলে এসেছে-দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়াই উচিত, তিনি যে দলেরই হোন না কেন।

Reneta

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে তাদের মূল্যবান ভোট দেন এবং ভোট দিতে ভুল না করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকা-১১ আসনবোন পরিচয়ভোটরাবেয়া ইসলাম শম্পাশহীদ ওসমান হাদি
শেয়ারTweetPin

সর্বশেষ

অতীত নয়, ভবিষ্যতে চোখ বাটলারের

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু ধর্ষণ: অভিযুক্তকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে থানচি থানা অবরোধ

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ

মে ২৪, ২০২৬

আবারও সাইবার আক্রমণের শিকার দ্য ডিসেন্টের ফেসবুক পেজ

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে বয়ষ্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫% ছাড়

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT