কক্সবাজার

রামুতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

রামুতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার স্থান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রামুতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার স্থান, যেখানে পুলিশ তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ (৫০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি রামু বাইপাস এলাকার এন আমিন মার্কেটের মালিক।

নিহত রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন ও কামরুল জানান, শনিবার দুপুরে তারা দুই ভাই নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ ও কামরুল বাগান দেখাশোনা করতে গিয়েছিলেন। ফেরার সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে এবং দু’জনকে ছুরিকাকাঘাত করে। এসময় মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন ছিদ্দিকী রাশেদকে মৃত ঘোষণা করেন।

তারা জানান, মুক্তিযোদ্ধা মোজাফফরের ছেলে আশিক, মাসুম, নুরুল আলমের ছেলে তুষার, আবদুল হালিমের ছেলে মিজান, নুরুল কবিরের ছেলে মুমিন, কায়েস মেম্বারের ছোট ভাই আলমসহ স্থানীয় আরাফাত, গোলাম কাদের, শিশির, মাসুমসহ ১৫ জনের সংজ্ঞবদ্ধ একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার ভাইকে হত্যা করেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এ ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। এ কারণে পুরো এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ছুরিকাঘাতে ব্যবসায়ী রাশেদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাস্থলে পুলিশ না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, হত্যার বিষয়টি তিনি সন্ধ্যায় জেনেছেন। তাছাড়া মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এসব কারণে ঘটনাস্থলে যাওয়া হয়নি।

বিষয়:কক্সবাজারকুপিয়ে হত্যাব্যবসায়িকে কুপিয়ে হত্যাব্যবসায়িকে হত্যা
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…