ক্রিকেট

নারী উইংয়ের ইনচার্জ হলেন হাবিবুল বাশার

নারী উইংয়ের ইনচার্জ হাবিবুল বাশারসহ তিনজনের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী উইংয়ের ইনচার্জ হাবিবুল বাশারসহ তিনজনের শুভেচ্ছা বিনিময় ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ছেলেদের দলের নির্বাচক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তাকে দেখা যাবে নতুন ভূমিকায়।

হাবিবুল বাশারের নিয়োগের খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

খেলার মাঠে জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। এরপর জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করলেন দীর্ঘদিন। সদ্যবিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি তার সঙ্গেও মেয়াদ শেষে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।

দেশের নারী ক্রিকেটে এর আগে স্বল্পমেয়াদে নির্বাচক হিসেবে কাজ করেছেন ‘মি. ফিফটি’খ্যাত হাবিবুল।

বিষয়:নাদেল বাশার বিসিবি হাবিবুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…