ফুটবল

হালান্ডকে দুয়োধ্বনি

নরওয়ে ফুটবল খেলোয়াড়ের হতাশাজনক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ে দলের ফুটবল খেলোয়াড় মাঠে ব্যর্থতার অনুভূতি প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ী তারকা আর্লিং হালান্ডকে দুয়োধ্বনি দিয়েছে সমর্থকেরা। তবে সেটা ম্যানচেস্টারে নয় বরং নিজ দেশ নরওয়েতে। শনিবার ইউরো ২০২৪ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর এমন ঘটনা ঘটেছে।

ইউরো বাছাই-২০২৪ এর লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরেছে স্বাগতিক নরওয়ে। ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ২২ বর্ষী তারকা। ৮৪ মিনিটে তাকে উঠিয়ে নেয়ার পর ঘটে অঘটন। ৮৭ ও ৮৯ মিনিটে স্কটল্যান্ডের লিন্ডন ডাইকস এবং কেনী ম্যাকলিয়েন দুটি গোল করে বসেন। জেতা ম্যাচ হাতছাড়া হয় ভাইকিংসদের।

ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে হতাশ হালান্ড স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। এ সময় দর্শকরা অটোগ্রাফ চাইলে দেননি এ তারকা। ফলে তাকে দুয়োধ্বনি দেয়া হয়। পরে বাস করে যাওয়ার সময় দর্শকরা আবারও একই কাজ করে।

ইউরো বাছাই নরওয়ের জন্য এখন কঠিন হয়ে পড়েছে। গ্রুপ ‘এ’ তে চারে রয়েছে দলটি। তিন ম্যাচ জিতে সবার উপরে রয়েছে স্কটল্যান্ড। আগামী মঙ্গলবার সাইপ্রাসের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে নরওয়ে।

বিষয়:অসলো ইউরো বাছাই-২০২৪ নরওয়ে হালান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…