চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচকদের ‘মুখ বন্ধ’ করে দিয়েছেন হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
নৈপুণ্য ফুটবল খেলোয়াড় হালান্ড গোল করে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের দেয়াল ভাঙতে পারছিল না ম্যানচেস্টার সিটি। প্রতিকূল পরিস্থিতিতে দারুণ নৈপুণ্যে ব্যবধান গড়ে দেন আর্লিং হালান্ড। তাতে ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন দলটি। হালান্ডে মুগ্ধ কোচ পেপ গার্দিওলা বলছেন, সমালোচকদের ‘মুখ বন্ধ’ করে দিয়েছেন নরওয়েজিয়ান তারকা।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০তে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সবশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগমুহূর্তে ঘরের মাঠে হেরেছিল ম্যানসিটি। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ব্রেন্টফোর্ড, গত মৌসুমে তাদের মাঠেও হেরে এসেছিল গার্দিওলার দল।

শেষ পর্যন্ত ইতিহাদে ২০২২ ফিরে আসেনি। ফিরতে দেননি হালান্ড। ২৩ বর্ষী হালান্ডের প্রশংসায় কোচ বলেছেন, ‘সর্বোচ্চ স্কোরার, শীর্ষ স্ট্রাইকার, অনেক গোল করেন, এসব বলে সমালোচনা করবেন? কিন্তু সে সবার মুখ বন্ধ করে দেবে। আগে অথবা পরে সে তার গতিতে ফিরবে।’

‘প্রায় দুইমাস সে মাঠের বাইরে ছিল, দাদীকে হারিয়েছে। এমন বাস্তবতায় একজন মানুষের পক্ষে সহজেই স্বাভাবিক হওয়া যায় না। ব্যাপারটা সহজ না। ব্রেন্টফোর্ডের মতো দলের সঙ্গে আপনার আর্লিংয়ের মতো খেলোয়াড় দরকার।’

গত আসরের সর্বোচ্চ গোলদাতা হালান্ড এবারও তালিকায় শীর্ষে আছেন, তার গোল হল ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২২টি। এই ম্যাচের আগে এক ব্রেন্টফোর্ড ছাড়া লিগের বাকি সব প্রতিপক্ষের বিপক্ষে গোল ছিল তার। গত রাতে সেই আক্ষেপও ঘোচালেন। লিগে এখন পর্যন্ত খেলা ২১টি দলের বিপক্ষেই গোল পেলেন।

এ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ে আর্সেনালকে টপকে সিটিজেনরা উঠে গেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭। এক ধাপ পিছিয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। শীর্ষ চারের অন্য দল অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯। ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে ব্রেন্টফোর্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলগার্দিওলাব্রেন্টফোর্ডম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT