চলতি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চলবে গ্লোবাল সুপার লিগ টি-টুয়েন্টির আসর। বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স। রংপুর দলটি ছাড়াও বাংলাদেশ থেকে আসরে খেলবেন পেসার তানজিম হাসান সাকিব।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স গ্লোবাল সুপার লিগে অংশ নেবে। দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্লোবাল সুপার লিগ খেলার জন্য স্কোয়াড প্রকাশ করেছে। জায়গা পেয়েছেন ডানহাতি টাইগার পেসার সাকিব।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াড পোস্ট করে লিখেছে, গায়ানা তাদের স্কোয়াড নিশ্চিত করেছে। তালিকায়ও দেখা গেছে সাকিবের নাম।
টি-টুয়েন্টির সুপার লিগটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর। দুই সপ্তাহ ধরে চলা আসর শেষ হবে ডিসেম্বরের ৭ তারিখে।








