ক্রিকেট

আফগান ব্যাটারকে তিরস্কার, সাথে ডিমেরিট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের তিরস্কার ও ডিমেরিটের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাঠে ব্যাট হাতে, বাংলাদেশি ক্রিকেটার তাকে তিরস্কার করছে, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখেছে আফগানিস্তান। ৫৭ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ। রানআউট হয়ে ফেরার সময় বাউন্ডারি লাইন ও বাইরে থাকা চেয়ারে আঘাত করেছিলেন তিনি। ঘটনায় আইসিসির আচরণবিধির লেভেল-১ ভাঙায় গুরবাজকে তিরস্কারের সাথে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

গুরবাজ খেলোয়াড় এবং খেলোয়াড়ের সহায়তা সংক্রান্ত আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন। যা ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, গ্রাউন্ডের সরঞ্জাম বা কোনকিছু ছাড়ানো এবং জোড়া লাগানোর অপব্যবহার’ ধারাটি সম্পর্কিত।

ঘটনা ম্যাচের ১৯তম ওভারের। যখন ৮০তে রানআউট হয়ে গুরবাজ বাউন্ডারির দড়ি এবং চেয়ারে আঘাত করেন। আইসিসি’র এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো তাকে শাস্তি দিয়েছেন। গুরবাজ শাস্তি মেনে নেয়ায় শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে এটা তার আচরণবিধি ভঙ্গের প্রথম ঘটনা।

আইসিসি’র আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করলে আনুষ্ঠানিক তিরস্কার, ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার ঝুঁকি থাকে।

বিষয়:আইসিসি আফগানিস্তান ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ক্রো গুরবাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…