চলতি মৌসুমে ম্যানসিটিতে মেয়াদ পূর্ণ হচ্ছে গুন্ডোয়ানের। চলতি সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৩ ম্যাচ। গোল সংখ্যা ৫, অ্যাসিস্টও ৫। মৌসুমজুড়েই দাপিয়ে বেড়িয়েছেন মাঠে। আছেন সিটি বস গার্দিওলার সুনজরেও। এরপরও নিশ্চিত নয় ইতিহাদে জার্মান তারকার ভবিষৎ।
২০১৬ সালে গ্রীষ্মকালীন মৌসুমে ম্যানসিটিতে নাম লেখান গুন্ডোয়ান। এরপর থেকেই খেলছেন সিটি জার্সিতে। প্রায় ৭ বছর কাটানোর পর ক্লাব ছেড়ে যাবার পথে তিনি। সিটিজেনদের সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি জার্মান মিডফিল্ডার। পরবর্তী মৌসুমে তার ভবিষৎ ঠিকানা কোথায় হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেননি। তার স্ত্রীও ইংল্যান্ডে থেকে ক্লান্ত। তাই তিনিও চাচ্ছেন গুন্ডোয়ান যেন অন্য দেশে যান। এদিকে বার্সেলোনা আগ্রহ দেখিয়েছে ৩২ বর্ষী তারকাকে নিতে। তবে এখনও চুক্তি সম্মত হয়নি তাদের।
গুন্ডোয়ানকে নিয়ে কথা বলেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। জামার্ন মিডফিল্ডারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘আমি তাকে ভালোবাসি। আমি তাকে স্নেহ করি। আমি বিবাহিত, তবুও আমি তাকে স্নেহ করি।’
‘সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, দলকে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছে। সে যখন কথা বলে তা তখন সবাই শোনে। সে একজন নিখুঁত ফুটবলার। গোল আদায় ও গোল তৈরির সক্ষমতাপূর্ণ একজন আক্রমণাত্মক মিডফিল্ডার। সে সব মুহূর্তে এবং সব অবস্থানে খেলতে পারেন। গুন্ডেয়ান সব অর্থেই একজন ব্যতিক্রমী খেলোয়াড়।’







