চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় কনসার্টে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১৩৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A
রাশিয়ায় কনসার্টে হামলায় নিহতের স্মরণে শোকসভা ও ফুলের অর্পণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। যারমধ্যে তিনজন শিশুও রয়েছে। নিহতদের মধ্যে মোট ৬৫ জনের লাশ শনাক্ত হয়েছে। হামলায় সরাসরি জড়িত চার জনসহ সন্দেহভাজন ১১ জনকে আটক করেছে রুশ গোয়েন্দা।

গ্রেপ্তার একজন বলছে, পাঁচ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতিতে তিনি হামলা চালিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাকারীরা অবর্ণনীয় পরিণতির মুখোমুখি হবে।

Banglabid

ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহ না পেরোতেই সিটি হলের কনসার্টে ভয়াবহ প্রাণঘাতী হামলা। এমনকি বিগত দু’দশকেও এমন হামলার সম্মুখীন হয়নি দেশটি। দেশের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া পুতিনের জন্য এ এক বড় ধাক্কা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়, হামলা চালানোর দায় আইএস স্বীকার করলেও তা নিয়ে কোন মন্তব্য করেনি রাশিয়া। বরং ইউক্রেনকে বরাবরই দায়ী করছে মস্কো। কেননা, হামলাকারীরা ইউক্রেন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিল। এমনকি তাদের সরিয়ে নেওয়ার জন্য সীমান্তে প্রস্তুতি ছিল বলেও দাবি করেন পুতিন। তবে এসব দাবি প্রত্যাখান করে কিয়েভ বলছে, মস্কো আক্রমণ বাড়ানোর অজুহাত হিসেবে এসকল দাবি তুলছে।

আবারও হামলার আশঙ্কায় রাশিয়াজুড়ে প্রধান পরিবহন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পাবলিক কনসার্ট ও ক্রীড়া ইভেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলায় জড়িতদের চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন।

Reneta

হামলার পরপরই সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন সরাসরি হামলায় জড়িত বলে জানিয়েছেন রুশ গোয়েন্দা কর্মকর্তারা। এমনকি গ্রেপ্তার হওয়া একজন বলছেন, হামলা চালানোর জন্য তাকে পাঁচ লাখ রুবল বা পাঁচ হাজার ৪০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

গত শুক্রবার সিটি হলে সোভিয়েত আমলের রক সঙ্গীত দল ‘পিকনিক’ গান শুরুর প্রস্তুতির সময় হামলার ঘটনা ঘটে। ৬ হাজার ২০০ দর্শক আসনের সিটি হলটি হামলার আগ মুহূর্তে কানায় কানায় পূর্ণ ছিল। মর্মান্তিক এই সন্ত্রাসী হামলায় হতবিহ্বল রাশিয়া। তাই শোক আর উদ্বেগের মধ্যেই নিহতদের স্মরণ করছে রুশবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলারাশিয়ারাশিয়ায় বন্দুক হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইঁদুর মারার যন্ত্রের বিদ্যুতের তারে জড়িয়ে ২ কৃষকের মৃত্যু

পরবর্তী

দোল পূর্ণিমায় হোলি উৎসবের আনন্দ আয়োজন

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ হোলি উৎসবে রঙে রঙে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দোল পূর্ণিমায় হোলি উৎসবের আনন্দ আয়োজন

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় মরদেহ উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় ট্রলারডুবি: পুলিশ কনস্টেবলসহ দুইজনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT