আন্তর্জাতিক

রাশিয়ায় বন্দুক হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১৩৩

রাশিয়ায় বন্দুক হামলায় নিহতদের স্মরণে ফুল, মোমবাতি ও শোকপ্রকাশের জন্য মানুষের সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১শ’ ৩৩ জনে। আহত কমপক্ষে ১শ’ ৪০ জন। হামলায় সরাসরি জড়িত ৪ জনসহ সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আইএস। এ হামলায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইউক্রেন। আজ রাশিয়ায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। হামলায় জড়িত সবাইকে শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিষয়:রাশিয়া রাশিয়ায় বন্দুক হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…