ফুটবল

বন্দুকধারীর হামলায় মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল দল জয় উদযাপন করছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিতের পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে স্লাভিয়া প্রাহা ও সেইন্ট সেন্ট পোলটেনের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের ফরচুনা অ্যারেনায় ম্যাচটি গড়ানোর কথা ছিল। তবে খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে শহরটির একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। পরে ম্যাচটি স্থগিত ঘোষণা করে স্লাভিয়া প্রাহা।

স্থানীয় সময় বেলা ৩টার দিকে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়েন। এতে ১৪ জনের প্রাণহানি ঘটে। আহত হন অন্তত ২৫জন। হতাহতের এ ঘটনায় শনিবার শোক দিবস ঘোষণা করেছে চেক প্রজাতন্ত্র সরকার।

বন্দুক হামলার ঘটনায় স্থানীয় ক্লাব স্লাভিয়া প্রাহা ও অস্ট্রিয়ান ক্লাব সেইন্ট সেন্ট পোলটেনের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়। পরে দুই ক্লাবের সঙ্গে আলোচনা করে আগামী ১৮ জানুয়ারি ম্যাচটির দিন নির্ধারণ করেছে উয়েফা।

বিষয়:চেক প্রজাতন্ত্র বন্দুক হামলা মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ স্লাভিয়া প্রাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…