চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুলিশ-ব্যবসায়ী’ ধাওয়া-পাল্টা ধাওয়ার পর গুলশানে যানচলাচল স্বাভাবিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
বাংলাদেশ
A A

রাজধানীর গুলশান-১ নম্বরে গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সাড়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধের পর পুলিশ ব্যবসায়ীদের সরাতে গেলে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার ১৩ জুলাই বিকেল পৌনে ৪টা থেকে পুলিশ ব্যবসায়ীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এরপর ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় কয়েকটি প্রাইভেটকার ও বাস ভাংচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলশান-১ নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর এরই মধ্যে যানবাহন চলাচল শুরু হয়েছে।

গুলশান জোনের সরকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধের পর ব্যবসায়ীদের সড়ক থেকে সরে যাওয়ার কথা বললে তারা পুলিশের ওপর চড়াও হন। এক পর্যায়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকেন। এরপর তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, এ ঘটনায় গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলামসহ পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় কয়েকটি বাস ভাংচুর করা হয়।

মার্কেটের তালা খুলতে মেয়র সাহেবকে আসতে হবে
‘মার্কেটের তালা খুলতে হবে, মেয়র সাহেবকে আসতে হবে’, দুপুরে আন্দোলনকারীদের মুখে এমন স্লোগান শোনা যায়।

Reneta

মার্কেটের ব্যবসায়ী মো.শহীদ উল্লাহ বলেন, মার্কেটে প্রায় ৭২৩টি দোকান রয়েছে। কোনো রকম আইনি ভিত্তি ছাড়া হুট করে মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হল। আমরা এখন কোথায় যাব, এতো দিনের ব্যবসা। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব।

হঠাৎ রাস্তা অবরোধে শত শত যানবাহন আটকা
সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীদের রাস্তা দখলের পর মহাখালী থেকে গুলশান-১, হাতিরঝিল থেকে গুলশান-১, গুলশান-২ থেকে গুলশান-১ ও বাড্ডা থেকে গুলশান-১ নম্বরের সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে। হঠাৎ রাস্তা অবরোধের ফলে চারদিক দিয়ে শত শত যানবাহন রাস্তায় আটকে আছে।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন। এসময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।

বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT