চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক জখম জনপ্রিয় আমেরিকান গিটারিস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় আমেরিকান গিটারিস্ট জ্যাক ই লি। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে লাস ভেগাসের নেভাদা-তে দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে, নিজের পোষ্য  কুকুরকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় এই মিউজিশিয়ানের উপর একাধিকবার গুলি চালানো হয়। তবে লি শুটিংয়ের সরাসরি লক্ষ্য ছিল না, এটি রাস্তায় ‘এলোপাথাড়ি গুলি’ চালানোর ঘটনা বলেই মনে করছেন সেখানকার অফিসাররা।

৬৭ বছর বয়সী প্রবীণ রক গিটারিস্ট বর্তমানে লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটাল ও সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে লি’র প্রতিনিধি জানিয়েছেন, ‘লি পুরোপুরি সচেতন আছেন এবং লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিউতে আছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।’

‘লাস ভেগাস কর্তৃপক্ষ বিশ্বাস করে যে গুলি চালানোর ঘটনাটি সম্পূর্ণ এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনার জন্য ঘটেছে। ভোরের দিকে লি তার কুকুরকে নিয়ে হাঁটতে বের হওয়ার সময় গুলির মুখে পড়েন।’ যেহেতু ঘটনাটি পুলিশি তদন্তাধীন, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হয়নি। লি এবং তার পরিবার এই সময়ে তাদের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ রেখেছেন ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে।

লাস ভেগাসে এরকম গুলি চলার ঘটনা অবশ্য নতুন নয়। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ১৯৮০ এর দশকের জনপ্রিয় গায়ক ওজি অসবোর্ন জানান, ‘জ্যাক ই লি-কে দেখেছি ৩৭ বছর হয়ে গেল। কিন্তু তাও ওর উপরে গুলি চলার ঘটনা মেনে নিতে পারছি না। ওর এবং ওর মেয়ে জেডের জন্য আমার সমবেদনা রইল। জলদি সেরে উঠুক, এই আশাই রাখব।’ – সিএনএন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলিজনপ্রিয় আমেরিকান গিটারিস্টজ্যাক ই লিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে সহযোগিতার আহ্বান

মে ৮, ২০২৬

চারুলতা থেকে চোখের বালি— পর্দায় অমলিন রবীন্দ্রনাথ

মে ৮, ২০২৬

‘অ্যানিমেল’র পর ভিন্ন অবতারে ববি দেওল!

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে জানবেন, আপনি কখন অজ্ঞান হবেন

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পুকুরে ভাসমান অবস্থায় পরিবহন শ্রমিকের মরদেহ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT