ফুটবল

গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষ, প্রাণ গেল ১০০’র কাছাকাছি

গিনিতে ফুটবল ম্যাচের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, প্রাণহানি ঘটেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিনিতে ফুটবল ম্যাচের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ধোঁয়া ও বিশৃঙ্খলা, প্রাণহানি হয়েছে প্রায় ১০০ জনের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর জেরিকোরে একটি ফুটবল ম্যাচ কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সমর্থকরা মাঠে ঢুকে পড়েন এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

গিনির হাসপাতাল সূত্রগুলো রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছে, ‘হাসপাতালে যতদূর চোখ যায় শুধু লাশের সারি। মর্গও ভরে গেছে। হাসপাতালে প্রায় ১০০ জনের মরদেহ রয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠের বাইরে সংঘর্ষ চলছে। মাটিতে অনেক মানুষ পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনার পর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরিকোর থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে খবর, গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ফুটবল ম্যাচ। মামাদি ২০২১ সালের একটি অভ্যুত্থানে গিনির ক্ষমতা দখল করেন। পরে দেশটির প্রেসিডেন্ট হন।

বিষয়:গিনি পশ্চিম আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…