চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলাকে দেয়া অভিশাপ তুলে নিলেন তোরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে ২০১৬ সালে বিদায় জানিয়েছেন ইয়াইয়া তোরে। ১০২ ম্যাচে ১৯ গোল করা তারকার নেতৃত্বে ২০১৫ সালে আফ্রিকান নেশনস কাপে আইভরি কোস্ট চ্যাম্পিয়ন হয়েছিল। চারবার খেলেছেন বিশ্বকাপে, ছয়বার আফ্রিকান নেশনস কাপে। ২০১১ সাল থেকে টানা চারবার আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। সেই তোরে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাকে দিয়েছিলেন এক অভিশাপ, সেটা আবার তুলেও নিলেন!

জাতীয় দলের হয়ে অবসরের পরও তোরে দুবছর খেলেছেন ক্লাব ফুটবলে। সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটিতে শেষটা সুখকর ছিল না তার। গার্দিওলার সঙ্গে বেড়েছিল তিক্ততা। ম্যানসিটি কোচের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ এনেছিলেন। ২০১৮ সালে সিটি ছেড়ে যাওয়া তারকা অভিশাপ দিয়েছিলেন, গার্দিওলার তার ক্যারিয়ারে আর কখনও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে পারবেন না।

তোরের দেয়া সেই অভিশাপের জল পাঁচ বছর গড়িয়ে গেছে। এ সময়ের মধ্যে ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা চারবার জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়টা অধরাই থেকে গেছে। মঙ্গলবার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ সিটিজেনদের। তার আগে গার্দিওলাকে যেন ঘোষণা দিয়েই মুক্তি দিলেন তোরে। সাবেক শিষ্য নাকি সিটি কোচের উপর থেকে তুলে নিয়েছেন অভিশাপ।

সেমিফাইনালের প্রথম লেগের আগে তোরের রাশিয়ান এজেন্ট দিমিত্রি সেলুক এমন কথাই জানিয়েছেন ঘটা করে। ব্রিটিশ গণমাধ্যমে বলেছেন, কাতালান কোচকে দেয়া অভিশাপ তুলে নেয়া হয়েছে। সে এই মৌসুমে তিনটি শিরোপা জিতুক।

‘আমি এ বিষয়ে ক্ষমা চাই। তিক্ততা বন্ধের সময় এসেছে বলে মনে করি। ইয়াইয়াও তেমনটাই উপলব্ধি করেন এবং তিনি সিটির সাফল্য ছাড়া আরকিছুই চান না বলে জানি। অভিশাপ তিনি তুলে নিয়েছেন। সিটি পেপ-এর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বলেই মনে করি।’

‘তাদের এবছর চ্যাম্পিয়ন্স লিগ জেতার একটি ভালো সুযোগ রয়েছে। তবে যা-ই ঘটুক না কেনো, আগামী তিন বছরে তারা অবশ্যই শিরোপা জিতবে।’

Reneta

তোরেকে জন্মদিনে কেক না দেয়ায় সিটির সমালোচনায় মুখর হয়েছিলেন সেলুক। চলতি মাসে নিজের জন্মদিনের কথা উল্লেখ করে এবার বললেন, ‘এই মৌসুমে সিটি ট্রেবল জিতবে এটাই আমার আশা।’

সিটিজেনরা গার্দিওলার অধীনে ২০২০-২১ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার খুব কাছে গিয়েছিল। ফাইনালে চেলসির কাছে হেরে যায়। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে জিতলেও দ্বিতীয় লেগে হেরে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে আসর থেকে ছিটকে যায়। এবারও সেমিতে প্রতিপক্ষ ১৪ বার ইউরোপসেরার ট্রফি জেতা রিয়ালই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইভরি কোস্টম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জুলাই ৩, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ প্রায় ৫০ হাজার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT