বছরের শেষ ম্যানচেস্টার ডার্বিতে ঘরের মাঠে এগিয়ে থেকেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এমন হারের পর কোনো অজুহাত খুঁজছেন না দলটির কোচ পেপ গার্দিওলা। বরং ম্যানসিটির এমন অবস্থার জন্য দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন এ স্প্যানিশ কোচ।
ইতিহাদে ম্যাচের প্রথমার্ধের ৩৬ মিনিটে জোসকো ভার্ডিওলের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। খেলার প্রায় শেষের দিকে ৮৮ ও ৯০ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে রুবেন আমোরিমের শিষ্যরা। প্রথম ডার্বিতেও গার্দিওলাকে হারাল পর্তুগীজ এ কোচ।
ম্যাচ শেষে গার্দিওলা সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি সকল ক্ষমতার অধিকারী, আমি ম্যানেজার এবং আমার কৌশল ভালো হচ্ছে না। যথাসম্ভব একটি সমাধান বের করতে হবে আমাকে। আমি ভালো করছি না, এটাই আসল সত্য।’
‘এটাই হচ্ছে বিষয়। আমি কি বলতে পারি? এই খেলোয়াড় বা ওই খেলোয়াড়কে আমরা দোষারোপ করতে পারি না, বিষয়টি তেমন নয়। মৌসুম কঠিন। আমাদের সর্বোচ্চটা খেলতে পারিনি। আমরা কিছুটা ভুগছিলামও। এটা দিয়ে ১১টির মধ্যে ৮টি যা স্বাভাবিক নয়, কিছু একটা ঠিক হচ্ছে না।’
গার্দিওলা আরও বলেছেন, ‘বিষয়টি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। আমাকে সমাধান বের করতে হবে। যতদূর জানি আমি কোনো সমাধান বের করতে পারিনি।’








