চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারের অন্যতম ‘কঠিন’ এক মৌসুম কাটিয়েছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ১০, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

গত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ছন্দে ছিল ম্যানচেস্টার সিটি। টানা চার মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রেখেছিল পেপ গার্দিওলার দল, তবে চলতি মৌসুমে মুদ্রার উল্টো পিঠ দেখলেন স্পেনিয়ার্ড কোচ। শিরোপা জয় তো দূরের কথা কিছুদিন আগেও মনে হচ্ছিল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাই অর্জন করতে পারবে না দলটি। তবে শেষ দিকে এসে সেই শঙ্কা কাটলেও গার্দিওলার মতে, এই মৌসুমটি তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন একটি মৌসুম ছিল।

প্রিমিয়ার লিগে শনিবার সাউদাম্পটনের মুখোমুখি হবে ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মৌসুম, এটাই বাস্তব। অনেক বেশি চাপের একটি মৌসুম ছিল, মানসিকভাবে অনেক কঠিন। যখন আপনি নিয়মিত জয়ের দেখা পাবেন না, তখন প্রস্তুতি এবং মনোভাব সব কিছুতেই চাপ বেশি থাকে।’

প্রিমিয়ার লিগ শিরোপার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে সিটি। চ্যাম্পিয়ন্স লিগেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে প্রথম নকআউট রাউন্ড থেকেই বিদায় নিয়েছে গার্দিওলার দল। যদিও চলতি মৌসুমে এখনও এফএ কাপ জয়ের সম্ভাবনাটা এখনও বাঁচিয়ে রেখেছে তারা।

স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘বিষয় গুলো তখন আরও বেশি কঠিন হয়, যখন আপনি টানা কয়েক মৌসুম দুর্দান্ত পারফরম্যান্সের পর এমন হতাশার পারফরম্যান্স করবেন। যে মৌসুমগুলোতে আমরা শিরোপা জিতেছি, সেগুলোর তুলনায় এবারের মৌসুম অনেক বেশি চাপের ছিল।’

২০২৭ সাল পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন গার্দিওলা। ৫৪ বর্ষী কোচ তার ক্যারিয়ারে ১২টি লিগ শিরোপা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। তিনি মনে করেন, আগামী মৌসুমে লিভারপুলের কাছ থেকে শিরোপা পুনরুদ্ধার করতে গেলে তাকে এখনও অনেক কিছুই প্রমাণ করতে হবে।

‘প্রতিটি মৌসুমেই আমাদের নিজেকে প্রমাণ করতে হয়। আমি যখন শুনি খেলোয়াড়রা বলেন যে, আমার ক্যারিয়ারের অর্জনের জন্য আমাকে নতুন করে প্রমাণ করার কিছু নেই, সেটা পুরোপুরি ভুল। আমাদের প্রতিদিন প্রমাণ করতে হয়। নিজেকে খুশি মনে করি না যখন কিছু ভালোভাবে চলে না। অবসর নেয়ার পর আমি আমার ক্যারিয়ার নিয়ে বিশ্লেষণ করব, তবে এখন, পরবর্তী ম্যাচে আমাকে আবার প্রমাণ করতে হবে। জীবন স্মৃতিতে বাঁচে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবারও বসছে সংসদে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT