চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-ম্যানসিটি-আর্সেনালের জয়ের রাতে পিএসজির হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ইয়ং বয়েজের বিপক্ষে গোল উৎসব করে আসরে প্রথম জয় তুলেছে হ্যান্সি ফ্লিকের দল।

অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইয়ং বয়েজের বিপক্ষে ৫-০তে জিতেছে বার্সেলোনা। বার্সার লিড নিতে সময় লাগে মাত্র আট মিনিট। রবার্ট লেভান্ডোভস্কির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধানও বাড়ান তিনি। অন্যদের মধ্যে গোল করেন রাফিনহা ও ইনিগো মার্টিনেজ।

শেষদিকে প্রতিপক্ষের ভুলে পঞ্চম গোলটি পেয়ে যায় বার্সেলোনা। ইয়ং বয়েজের ডিফেন্ডার এমএ কামারা বল রক্ষা করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে ফেলেন। ৮১ মিনিটের সেই গোলের পর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

রাতের আরেক ম্যাচে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ দল আর্সেনাল। অন্যদিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও জিতেছে। স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে ৪-০তে জিতেছে পেপ গার্দিওলার দল। গোলবন্যা উপহার দিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। সেল্টিকের বিপক্ষে ডর্টমুন্ডের জয় ৭-১ গোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালগার্দিওলারচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবরুশিয়াবার্সেলোনাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT